BD Highlights
বাণিজ্য

পাকিস্তান থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ

পাকিস্তানের বন্দর থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। পাকিস্তানি পতাকাবাহী এমভি সিবি নামের জাহাজটি বুধবার বিকালে চট্টগ্রাম বন্দরের সিসিটি-১ জেটিতে ভিড়েছে। সরকারি পর্যায়ে এ চাল আমদানি করা হয়েছে। খাদ্য অধিদফতরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্ষী চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাকিস্তান থেকে জিটুজি ভিত্তিতে ৫০ হাজার টন আতপ চাল আমদানি করা হচ্ছে। এই চালানের প্রথম ধাপে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে এমভি সিবি নামের একটি জাহাজ। চুক্তির বাকি চাল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসবে ১০ মার্চ। তিনি আর জানান, চালের নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর খালাস প্রক্রিয়া শুরু হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন