BD Highlights
বাণিজ্য

ফল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

পবিত্র রমজান মাসে তাজা ফলের দাম মানুষের নাগালে আনতে সরকার আমদানি পর্যায়ে শুল্ক-কর কমিয়েছে। আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ এবং আমদানি পর্যায়ে আরোপিত ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে রবিবার এ সম্পর্কিত দুটি নতুন প্রজ্ঞাপন জারি হয়। এ ছাড়া গত ১০ মার্চ আরও একটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছিল। এখন সেই ৫ শতাংশও থাকছে না। এনবিআর জানায়, অন্তর্বর্তী সরকার গত কয়েক মাসে ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর ও কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে করছাড় দিয়েছে। কর ছাড়সহ সরকারের নানা সময়োপযোগী পদক্ষেপের কারণে এ বছর পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখা সম্ভব হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন