BD Highlights
বাণিজ্য

ফের কমল সোনার দাম

ফের কমল সোনার দাম
তেজাবি সোনার দাম কমায় দেশের বাজারে সোনার গহনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। গতকাল দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ভরিতে ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল বেলা ১২ টা ১৪ মিনিট পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮৭ হাজা ৪৪০ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা। এদিকে রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৩৩ টাকা রয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন