বাংলাদেশসহ ছয় দেশে সীমিত পরিমাণে পিঁয়াজ রপ্তানি করবে ভারত
বাংলাদেশসহ ছয় দেশে সীমিত পরিমাণে পিঁয়াজ রপ্তানি করবে ভারত
BD HIGHLIGHTS
ভারতের কেন্দ্রীয় সরকার ছয়টি দেশে প্রায় এক লাখ টন পিঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে। এই ছয় দেশ হলো বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ভুটান, বাহরাইন, মরিশাস ও শ্রীলঙ্কা। সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে ভারতের ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, ভারতে ২০২৩-২৪ মৌসুমে ফসল উৎপাদন কম হয়েছে। তবে একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ার প্রেক্ষাপটে এই রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। ভারতের ন্যাশনাল কো–অপারেটিভ এক্সপোর্ট লিমিটেড এই ছয়টি দেশে পিঁয়াজ রপ্তানির ক্ষেত্রে মূল সংস্থা হিসেবে কাজ করবে। স্থানীয় উৎপাদকের কাছ থেকে ই-প্ল্যাটফর্মে প্রতিযোগিতামূলক দামে প্রতিষ্ঠানটি পিঁয়াজ কিনবে। যে-সব দেশ এই পিঁয়াজ কিনবে, সেসব দেশের নির্দিষ্ট প্রতিষ্ঠান আলোচনা সাপেক্ষে দাম ঠিক করবে। তবে পিঁয়াজের মূল্য অগ্রিম পরিশোধ করতে হবে। ভারতের সবচেয়ে বড় পিঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্র রপ্তানির ক্ষেত্রে বড় সরবরাহকারী হবে। সব মিলিয়ে এই ছয় দেশে ৯৯ হাজার ১৫০ টন পিঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এর বাইরে ভারত সরকার দুই হাজার টন সাদা পিঁয়াজ রপ্তানিরও অনুমতি দিয়েছে। এই পিঁয়াজের বেশ ভালো চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কিছু দেশে। এসব দেশে রপ্তানির জন্যই এই পিঁয়াজ বিশেষভাবে চাষ করা হয়। ভারত সরকার স্থানীয় বাজারে পিঁয়াজের দাম স্থিতিশীল রাখতে রবি মৌসুমে পাঁচ লাখ টন পিঁয়াজ কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।