শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩৭ দশমিক ৪৬ টন ইলিশ রপ্তানি করা হয়েছে। ইলিশের প্রথম এ চালানটি মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন রেজা। প্রতি কেজি ইলিশ মাছের রপ্তানিমূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় দেড় হাজার টাকার মতো। অথচ দেশের বিভিন্ন স্থানে গতকাল ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশই বিক্রি হয় ১৪০০-১৫০০ টাকা কেজি। বিক্রেতারা জানান, বাজারে ইলিশের সংকট চলছে। ক্রেতাদের মধ্যে এ নিয়ে ক্ষোভ রয়েছে। বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশের রপ্তানিকারকের কাছ থেকে ইলিশগুলো ক্রয় করে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ৩৭টি প্রতিষ্ঠানকে ভারতে মোট ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫ প্রতিষ্ঠানকে ৩০ টন করে, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।