ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে যুগ যুগ ধরে আখের রস থেকে তৈরি হচ্ছে তরল গুড়। যা স্থানীয়রা বলে লালি গুড়। লালি তৈরিতে ক্ষতিকর উপাদান মেশানো হয় না। শীতকালে বিভিন্ন পিঠা-পুলির সঙ্গে মুখরোচক লালি স্বাদে আনে ভিন্নতা। অনেকে মুড়ির সঙ্গে মেখেও স্বাদ নেন লালির। এ বছর এখানে প্রায় দেড় কোটি টাকার লালি বিক্রি হবে, আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। চাষের খরচ বাড়ায় এবং আখ চাষ কমে যাওয়ায় লালি উৎপাদন কমেছে, বলছেন সংশ্লিষ্টরা। কৃষি বিভাগের তথ্যমতে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কসবা ও আখাউড়ায় বাণিজ্যিকভিত্তিতে আখ চাষ করা হয়। এসব আখের রস থেকে লালি উৎপাদন করেন চাষিরা। চলতি বছর বিজয়নগরে ২৫ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এখান থেকে ১০০ টনেরও বেশি লালি উৎপাদন হবে। যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। জানা গেছে, বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর, দুলালপুর ও বক্তারমুড়া গ্রামের অর্ধশতাধিক পরিবার বংশ পরম্পরায় লালি উৎপাদন করছে। প্রতি বছর নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে লালি তৈরি ও বেচাকেনা। প্রতি কেজি লালি গুড় খুচরা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। লালি নিতে বিভিন্ন স্থান থেকে মানুষ আসছে বিজয়নগরে। অনেকে লালি নেওয়ার পাশাপাশি আখের রসও খেয়ে যাচ্ছেন। মহিষের চোখ ঢেকে ঘানি টানানোর মাধ্যমে আখ মাড়াই করে রস সংগ্রহ করা হয়। এরপর রস জমিয়ে ছেকে রাখা হয় বড় কড়াইয়ে। আখের রস দুই থেকে তিন ঘণ্টা জাল দিলে লাল রং ধারণ করে। তারপর নামানো হয় কড়াই থেকে। এভাবেই তৈরি হয় মুখরোচক লালি গুড়। বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, লালি গুড় তৈরিতে কোনো ক্ষতিকর উপাদান মেশানো হয় না। এ জন্য এর জনপ্রিয়তা রয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।