চট্টগ্রাম নগরে পাহাড়তলী বাজারে ডিম বেচাকেনার রশিদ (ভাউচার) যথাযথভাবে সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের বেশিতে ডিম বিক্রি করায় জান্নাত পোল্ট্রি নামের একটি আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেব নাথ ও মো. আনিছুর রহমান। তাছাড়া, চট্টগ্রাম জেলা টাস্কফোর্স কর্ণফুলী কমপ্লেক্সের অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকা, সরকার নির্ধারিত মূল্যের বেশিতে পণ্য বিক্রি, বিক্রির রশিদ সংরক্ষণ না করাসহ মেয়াদোত্তীর্ণ পণ্য, অননুমোদিত পণ্য এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নোংরা পরিবেশে বিভিন্ন ধরনের খোলাপণ্য বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকায় একটি মেডিসিন স্টোরে পণ্যের মোড়কবিধি লংঘন, নির্ধারিত মূল্যের বেশিতে ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে। টাস্কফোর্সের অভিযানে অংশ নেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ও মইনুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব নাথ, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ছাত্ররা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।