BD Highlights
বাণিজ্য

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল
বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এতদিন এ দাম ছিল ১৯৯ টাকা। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। পরে বাণিজ্য সচিব আতাউর রহমান খান জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনও নতুন দামের বিষয়টি নিশ্চিত করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের দাম ১৯৯ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে। তবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত রয়েছে। এর আগে চলতি বছরের ২৯ এপ্রিল থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে খোলা সয়াবিন তেলের দামও সমন্বয় করা হয়েছিল।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন