ভারত থেকে বেনাপোল বন্দরে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ৪৬৮ মেট্রিক টন আলুর একটি পণ্যচালান আমদানি হয়েছে। আলু বোঝাই মালবাহী ট্রেনটি ভারতের পাঞ্জাবের জালানধার শহর থেকে আমদানি হয়ে বেনাপোল রেল স্টেশনে পৌঁছেছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) পণ্য চালান বেনাপোল বন্দর থেকে খালাস করা হবে। বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের জানান, একটি ট্রেনের রেকে ৯৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন ৪৬৮০০০ কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ১০৭৬৪০ মার্কিন ডলার। আলম এন্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি বলেন, ভারত থেকে ট্রেনের একটি রেক এ ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। পণ্য চালানটি ছাড় করানের জন্য আজ শনিবার বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র সাবমিট করা হবে। বেনাপোল স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন কাস্টমস থেকে শুল্কজোন কার্যক্রম দ্রুত হলে বেনাপোল স্থলবন্দর ও নোয়াপাড়ায় আলু গুলো আনলোড করা হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।