BD Highlights
বাণিজ্য

ভিয়েতনাম থেকে চাল এলো সাড়ে ১২ হাজার টন

ভিয়েতনাম থেকে চাল এলো সাড়ে ১২ হাজার টন
ভিয়েতনাম থেকে সাড়ে ১২ হাজার টন চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আজ শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ৩ ফেব্রুয়ারি করা জিটুজি চুক্তির আওতায় এ চাল কেনা হয়েছে। ওই চুক্তির আওতায় এক লাখ টন আতপ চাল আমদানির চুক্তি রয়েছে। এর মধ্যে চুক্তি মোতাবেক ৭২ হাজার ৭০০ টন চাল দেশে এসে পৌঁছেছে। জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন