দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। এই মাসে বিশ্বের অনেক দেশে কম দামে পণ্য ছাড়ের প্রতিযোগিতা হলেও দেশে ভিন্ন চিত্র দেখা যায়। রোজা শুরুর আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার হিড়িক পড়ে। তবে এবার বাজারে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে। কমেছে সবজি ও মাংসের দাম। গতকাল রাজধানীর মধ্য বাড্ডা, গুদারাঘাট, গুলশান ও মহাখালী কাঁচাবাজার ঘুরে এসব চিত্র পাওয়া যায়।
ভোক্তারা জানান, গেল কয়েক বছর ভোগ্যপণ্যের বাজার ওঠানামার মধ্যে রয়েছে। মূলত সিন্ডিকেটের কারণে বাজারে সব ধরনের ভোগ্যপণ্যের দাম বাড়ে। এখন সবজির দাম কিছুটা কম থাকলেও রোজায় বাজার স্থিতিশীল থাকে কি না, তাই নিয়ে চিন্তা।
সবজির বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০-৪০ টাকা, শিম কেজিপ্রতি ৩০-৫০ ও আলু ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কুমড়া, মুলা, পেঁপে, শালগম, ব্রকলিসহ বেশ কিছু সবজি বিক্রি হচ্ছে ৬০ টাকার মধ্যে। বাড্ডা বাজারের সবজি বিক্রেতা কায়সার আহমেদ জানান, ‘এখনো শীত থাকায় সবজি টাটকা রাখতে মেডিসিন কম লাগে। এজন্য কম দামে সবজি পাওয়া যাচ্ছে। গরমকালে মাল ঠিক রাখতে বাড়তি খরচ করতে হয় বলে দাম একটু বাড়ে।’ মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা যায়, আটাশ চাল ৬৫ টাকা, মিনিকেট ৮৭, নাজিরশাইল ৮৬, চিনিগুড়া ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া আটা ৪৫ টাকা, ময়দা ৫৫, সয়াবিন তেল প্রতি লিটার ১৯৮, সরিষার তেল ২২০, মসুর ডাল ১৬৫, বুটের ডাল ১১০, ছোলা ৯০, চিনি ১০০, শুকনো মরিচ ২৮০, হলুদ ৩০০ টাকা ও আদা ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের দাম ২-৪ টাকা বাড়তে পারে বলে জানান দোকানিরা। এদিকে প্যাকেটজাত সুগন্ধি চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬৫-১৭০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৫৫-১৬০ টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন, রোজা ও ঈদের চাহিদাকে কেন্দ্র করে সরবরাহকারীরা সুগন্ধি চালের দাম বাড়িয়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।