রাজধানীর ফিলিং স্টেশনে তেল আছে, নেই সেই দীর্ঘ লাইন
গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টার লাইন নেই। গত প্রায় দেড় মাসের সেই চিত্র বদলে গেছে। এখন সুনসান নীরবতা। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক হওয়ায় উধাও হয়ে গেছে উপচেপড়া ভিড়। বুধবার দুপুরে রাজধানীর মুগদা, রাজারবাগ, আরামবাগ, মৎস্য ভবন ও মতিঝিল এলাকার অন্তত আটটি ফিলিং স্টেশনে এমন চিত্রের দেখা মিলেছে। দুপুর ১২টার দিকে মুগদায় শান্ত সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে তেল নেওয়ার জন্য মাত্র দুটি মোটরসাইকেল অপেক্ষায় ছিল। স্টেশনটির কর্মীরা জানান, গত রবিবার থেকেই তারা গ্রাহকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল সরবরাহ করছেন। সোমবার বিকাল থেকে ভিড় কমতে শুরু করে। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার এই স্টেশনে বড় কোনো ভিড় হয়নি। দুপুর সাড়ে ১২টার দিকে মতিঝিলের মেসার্স পূবালী ফিলিং স্টেশন এবং করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে কোনো মোটরসাইকেলের দেখা মেলেনি। কিছু সময় পরপর দু-একটি গাড়ি এলেও পরক্ষণেই আবার ফাঁকা হয়ে যাচ্ছিল পাম্প। দৈনিক বাংলার নাভানা সিএনজি স্টেশনে দুপুর পৌনে ১টার দিকে মোটরসাইকেলের লাইন দেখা যায়নি। তবে স্টেশনটিতে বেশ কিছু ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার) তেল নিতে অপেক্ষায় ছিল। আরামবাগের মেসার্স এইচ কে ফিলিং স্টেশনে দুপুর পৌনে ২টার দিকে মাত্র ৩-৪টি মোটরসাইকেল দেখা যায়। দুপুর আড়াইটার দিকে শহীদবাগের রাজারবাগ ফিলিং স্টেশনেও কোনো প্রকার জটলা ছিল না। সন্ধ্যা পৌনে ৭টার দিকে রমনা ফিলিং স্টেশনে কোনো মোটরসাইকেলের দেখা মেলেনি। মাত্র দুইটি প্রাইভেটকার ছিল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।