BD Highlights
বাণিজ্য

সবজিতে স্বস্তি বাজারে

সবজিতে স্বস্তি বাজারে

বাজারে সরবরাহ বেশি থাকায় সবজির দাম আছে ক্রেতাদের নাগালে। সেই সাথে মুরগির বাজারেও কিছুটা স্বস্তি। পোল্ট্রি মুরগি ও সোনালি মুরগির দাম কেজিতে ১০-২০ টাকা কমেছে। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি ১৮০-১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দামও প্রতি কেজিতে প্রায় ২০ টাকা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি সোনালির দাম ছিল ৩০০-৩৩০ টাকা। এ সপ্তাহে ২৮০-৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ফার্মের মুরগির ডিমের দাম কমেনি। তবে সবজির বাজার ক্রেতাদের স্বস্তি দিচ্ছে। বাজারে আলু বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত এক মাসের ব্যবধানে অর্ধেকে নেমে এসেছে আলুর দাম। বাজারভেদে প্রতিটি ফুলকপি ১৫-২০ টাকা, বাঁধাকপি ও ব্রকলি ২৫-৩০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া প্রতিকেজি মুলা ২০ টাকা, মিষ্টিকুমড়া, শালগম ও পেঁয়াজ কলি ৩০-৩৫ টাকা, শিম ২০-৪০ টাকা, শসা, বেগুন, টমেটো ও লাউ ৩০-৬০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা এবং কাঁচামরিচ ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি কেজি কই (চাষের) ২৮০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, পাঙাশ ২২০ টাকা, রুই ৩৫০-৩৮০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া এক কেজি আকারের ইলিশের দাম রাখা হচ্ছে ২৭০০-২৮০০ টাকা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন