BD Highlights
বাণিজ্য

সবজির বাড়তি দাম, মুরগিও ঊর্ধ্বমুখী

সবজির বাড়তি দাম, মুরগিও ঊর্ধ্বমুখী
রাজধানীর বাজারে বিভিন্ন ধরনের সবজি কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহেও বৃষ্টির অজুহাতে সবজির দাম বেড়েছিল। মুরগি আগের মতো বেশি দামেই বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম বেড়েছে ডজনে ১০ টাকা। বিক্রেতারা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলে বীজতলায় পানি জমে ফসলের খেত নষ্ট হয়েছে। এতে সবজি পচে গেছে। তাই সবজির সরবরাহ কম। হঠাৎ সবজির দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। গতকাল মিরপুর-১১ ও মিরপুর-৬ কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সবজির মধ্যে পটোল, ঢ্যাঁড়শ ও ঝিঙ্গা ৫০-৬০, চিচিঙ্গা ৪০-৫০, ধুন্দল ৬০-৭০, করলা ও পেঁপে ৫০, কাঁকরোল ৬০, আলু ৩০ ও কাঁচা মরিচ ১২০-১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের লাউয়ের পিস ৬০-৭০ টাকা। এ ছাড়া মানভেদে লেবুর হালি ১৫-২০ টাকায় পাওয়া যাচ্ছে। পিঁয়াজ ৪০-৫০ টাকা। মুরগির মধ্যে ব্রয়লারের কেজি ১৮০-১৯০, সোনালি ৩০০-৩২০, লাল লেয়ার ৩৭০ আর দেশি ৭০০-৭২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ফার্মের লাল ডিমের ডজন ১৪০, সাদা ডিম ১৩০ টাকা। এ ছাড়া হাঁসের ডিমের ডজন ২২০-২৩০, দেশি মুরগির ডিমের হালি ৭০-৮০ টাকা। মাছের মধ্যে রুই ও কাতলার কেজি ৩০০-৩৫০, পাঙাশ ১৮০-২০০, তেলাপিয়া ১৮০-২২০, চিংড়ি ৬৫০-৭৫০, মাঝারি আকারের কই ২০০-২৫০, দেশি শিং ৬৫০-৭৫০, শোল ৬৫০, পাবদা ৩৫০-৪০০, টেংরা ৫০০-৭০০ ও কাঁচকি ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে। ভালো মানের চিকন চালের কেজি ৮৫-৮৮ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের চাল ৬৫, মোটা চাল ৫৫ টাকা কেজি। নাজিরশাইল ৮৫-৯০, মাঝারি মানের পাইজাম ৫৮-৬৫, স্বর্ণা ও চায়না ইরির কেজি ৫৫-৫৮ টাকা। মিনিকেটের মধ্যে প্রতি কেজি মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের চাল ৮৫-৮৮, রশিদ ৭৮-৮০ আর মোজাম্মেল বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকায়। চিকন মসুর ডালের কেজি ১৬০-১৭০, মোটা মসুর ১০০-১১০, বড় মুগ ১৪০, ছোট মুগ ১৭০, খেসারি ১০০ টাকা। এ ছাড়া বুটের ডাল ১১৫ ও মাষকলাই ১৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন