BD Highlights
বাণিজ্য

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো এক টাকা

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো এক টাকা

দেশে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। এতে সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়ানো হয়েছে। শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। যা আগামীকাল শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের দাম নির্ধারণে প্রাইসিং ফর্মুলা অনুসরণ করা হয়। এ হিসেবে ২০২৫ সালের জানুয়ারি মাসে ডিজেলের মূল্য প্রতি লিটার ১০৪ টাকা হতে এক টাকা বৃদ্ধি করে ১০৫ টাকা। কেরোসিন ১০৪ টাকা হতে এক টাকা বৃদ্ধি করে ১০৫ টাকা করা হয়েছে। অপরদিকে, অকটেনের দাম ১২৫ টাকা থেকে ১২৬ টাকা ও পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ১২২ টাকায় নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন