সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারিকাটি গ্রামের মাটি বিক্রি হচ্ছে সোনার দামে। কুমার সম্প্রদায় ১৮ প্রকারের মাটির তৈরি বিভিন্ন ডিজাইনের টালি ইউরোপের বাজারে রপ্তানি করে প্রতি বছর ১৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করছে। সরেজমিন দেখা গেছে, মুরারিকাটি গ্রামে আগুনে পুড়িয়ে তৈরি করা হচ্ছে কারুকার্যময় টালি। উৎপাদনকারীরা জানান, এখানকার টালি জাহাজে করে রপ্তানি হচ্ছে ইতালি, জার্মানি, জাপান, দুবাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, আমেরিকা, ইউরোপসহ বিভিন্ন দেশে। বিশেষ আকৃতির ছাচে ফেলে হাতে তৈরি কাদামাটির এই টালি ইউরোপবাসীদের শুধু নজরই কাড়েনি, এখানে ঘুরিয়ে দিয়েছে অর্থনীতির চাকাও। এই টালি রপ্তানি করে বছরে আয় হচ্ছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। ফলে বদলে গেছে সাতক্ষীরার কুমার সম্প্রদায়ের জীবনও। এখানকার প্রায় ৯০ শতাংশ পরিবার এখন স্বনির্ভর ও স্বাবলম্বী। স্থানীয়রা জানান, ২০০২ সালের পর এই টাইলস তৈরি শুরু হয়। সে সময়ে ৪১টি কারখানা থাকলেও এখন টিকে আছে মাত্র ১২টি। মুরারিকাটিতে মাটি দিয়ে তৈরি উৎপাদিত টালির মধ্যে ফেক্স অ্যাংগুলার, হেড ড্রাগুলার, স্কাটিং, স্টেম্প, স্কয়ার, রূপ, ব্রিকস ও ফ্লোর টালি রপ্তানি হচ্ছে। রপ্তানিকারক প্রতিষ্ঠান জে কে ইন্টারন্যাশনাল, নিকিতা ইন্টারন্যাশনাল, মা-কটোস ইন্টারন্যাশনালসহ ১০ থেকে ১২টি রপ্তানিকারক প্রতিষ্ঠান মুরারিকাটিতে উৎপাদিত টালি ইউরোপ-আমেরিকায় রপ্তানি করছে। সংশ্লিষ্টরা জানান, আধুনিক প্রযুক্তির পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এবং সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ হলে দেশের রপ্তানিতে অনেক বড় ভূমিকা রাখতে পারে মুরারিকাটির টালি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।