সোনার দাম কমল ভরিতে ৬৫৯০ টাকা

দেশের বাজারে আবারও সোনার দাম কমেছে। এবার কমানো হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা। গতকাল থেকেই নতুন এ দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তাদের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের সোনা বা ২২ ক্যারেট প্রতি ভরি ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরিতে ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ৫ হাজার ৩৬৬ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সনাতন পদ্ধতির প্রতি ভরিতে সোনার দাম ৪ হাজার ৪৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৪৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা রয়েছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news