BD Highlights
বাণিজ্য

সোনার দাম নির্ধারণে বাজুসের হাত নেই

সোনার দাম নির্ধারণে বাজুসের হাত নেই
সোনার মূল্য নির্ধারণ নিয়ে সম্প্রতি ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানিয়েছে, সোনার দাম বাড়ানো বা কমানোর ক্ষেত্রে বাজুসের নিজস্ব কোনো ভূমিকা নেই। আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়। এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, বাংলাদেশ সম্পূর্ণভাবে সোনা আমদানিনির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে দেশের বাজারেও দাম বাড়ে এবং কমলে দামও কমানো হয়। বিশ্ব বাজারের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুততম সময়ের মধ্যে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করাই বাজুসের কাজ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার মূল্যসংক্রান্ত বিষয় তদারকির জন্য বাজুস ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ গঠন করেছে। কমিটি নিয়মিতভাবে সোনার মূল্যসংক্রান্ত বিষয় তদারকি করছে। ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বাজুস জানায়, সোনার দাম বৃদ্ধি বা কমানোর ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্বভাবে দাম নির্ধারণের সুযোগ নেই। আন্তর্জাতিক বাজারের মূল্য পরিস্থিতি বিবেচনায় নিয়েই দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন