হবিগঞ্জে পিয়াজের বাজারে উত্তাপ ছড়িয়েছে। মাত্র দু’দিন আগেও যে পিয়াজের কেজি ছিল ৯০ থেকে ১০০ টাকা সেই পিয়াজের মূল্য এখন ডাবল সেঞ্চুরি হাকিয়েছে। এরই প্রেক্ষিতে পিয়াজের বাজার স্থিতিশীল রাখতে অভিনব এক সিদ্ধান্ত নিয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসন। জেলায় খুচরা পর্যায়ে এক কেজির বেশি পিয়াজ বিক্রি নিষেধ করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় জেলা প্রশাসক দেবী চন্দসহ হবিগঞ্জের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতি কেজি পিয়াজ ১২৫ টাকায় বিক্রি করা হবে বলে জানানো হয়। এদিকে, সোমবার দুপুরে শহরের চৌধুরী বাজার ও শায়েস্তানগর এলাকায় পিয়াজের বাজারে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। অভিযানকালে পিয়াজের মূল্য বেশি রাখায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে শহরের শায়েস্তানগর এলাকার সাদিয়া স্টোরের মালিককে ২ হাজার, মেসার্স দীপা স্টোরকে ২ হাজার, একই এলাকার শ্রী দূর্গা স্টোরকে ২ হাজার ও চৌধুরী বাজার এলাকার জনি স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, পিয়াজের বাজার যাতে করে নিয়ন্ত্রণে থাকে সেই লক্ষ্যে জনস্বার্থে এই অভিযান চালানো হয়েছে। অভিযানকালে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানার পাশাপাশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, এমন অভিযান চলমান থাকবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।