বাজার স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পিঁয়াজ আমদানি বাড়িয়েছে আমদানিকারকরা। যেখানে আগে ৯ থেকে ১০ ট্রাক পিঁয়াজ আমদানি হতো। এখন তা বেড়ে ১৬ থেকে ২৬ ট্রাক পিঁয়াজ আমদানি হচ্ছে। দুর্গাপূজায় আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে।তাই দেশের বাজার স্বাভাবিক রাখতে পিঁয়াজ আমদানি বাড়ানো হয়েছে বলে আমদানিকারকরা জানিয়েছে। হিলি খুচরা বাজারে দেখা যায়, দুইদিন আগে আমদানিকৃত পিঁয়াজ মানভেদে ৮৫-৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ মঙ্গলবার তা কেজিতে ৫-১০টাকা কমিয়ে ৭৫-৮০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশীয় পিঁয়াজ কেজিতে ১০ টাকা কমিয়ে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, সম্প্রতি ভারতের বাজারে পিঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গত ১৩ সেপ্টেম্বর পিঁয়াজ রফতানিতে ৪০শতাংশ শুল্ক থেকে কমিয়ে ২০শতাংশ ও রপ্তানি মূল্য প্রতি মেট্রিক টন ৫৫০ মার্কিন ডলার থেকে ১৪৫ ডলার কমিয়ে ৪০৫ ডলার নির্ধারণ করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এরপর থেকে স্থলবন্দর দিয়ে পিঁয়াজ আমদানি শুরু হয়। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন পিঁয়াজ আমদানি হওয়ায় খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে। হিলি বাজারের খুচরা পিঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন, কম দামে পিঁয়াজ কিনে কম দামেই বিক্রি করছি। স্থলবন্দর দিয়ে প্রচুর পরিমাণ পিঁয়াজ আমদানি হচ্ছে। তাই দামেও কমে আসছে। মঙ্গলবার ভারতীয় পিঁয়াজ মানভেদে ৭৫-৮০টাকা কেজি দরে বিক্রি করছি। যা দুইদিন আগেও কেজিতে ৫-১০ টাকা বৃদ্ধি ছিল পিঁয়াজের দাম।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।