রমজান এলেই বাজারে খেজুরের চাহিদা বাড়ে, আর ঠিক তখনই বাড়ে দামও। এ যেন এক অদৃশ্য নিয়ম। এবারও তার ব্যতিক্রম হয়নি। এক বছরের ব্যবধানে খেজুর আমদানি বেড়েছে ১৯২ শতাংশ।
শুল্কও কমানো হয়েছে। সরকারের হিসাবে রোজার চাহিদার চেয়েও বেশি খেজুর দেশে এসেছে। তবু বাজারে স্বস্তি নেই। ইফতারের টেবিলে সুন্নতি ফল রাখতে গিয়ে আবারও বাড়তি খরচের বোঝা বইতে হচ্ছে সাধারণ মানুষকে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত খেজুর আমদানি হয়েছিল তিন হাজার ১৮৪ মেট্রিক টন। আর ২০২৫ সালের একই সময় আমদানি হয়েছে ৯ হাজার ৩০১ মেট্রিক টন। এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে ১৯২ শতাংশ। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে ১ নভেম্বর থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ৪৯ হাজার ৮০৭ টন খেজুর।
গত বছরের একই সময় যা ছিল ৪৪ হাজার ৭১৬ টন। অর্থাৎ আমদানি বেড়েছে পাঁচ হাজার ৯১ টন বা ১১.৪ শতাংশ।
খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁরা দাম বাড়াননি। তাঁদের বেশি দামে কিনতে হচ্ছে। আমদানিতে সরাসরি যুক্ত ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রাম বন্দরের টানা শ্রমিক ধর্মঘটের কারণে খালাস বন্ধ থাকায় সরবরাহ সংকট সৃষ্টি হয়েছে, যা খুচরা বাজারে দাম বাড়ার অন্যতম কারণ।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুল্কছাড়ের সুবিধার পরও বন্দরের অচলাবস্থা ও অতিরিক্ত চাহিদার কারণে খেজুরের দাম তেমন কমেনি।
দেশের অন্যতম বৃহত্তম ফলের পাইকারি আড়ত রাজধানীর বাদামতলী বাজার। বাদামতলীর ফল আমদানিকারক প্রতিষ্ঠান মোল্লা ফ্রেশ ফোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আল-আমিন বলেন, ‘মূল সমস্যা হচ্ছে বন্দরের অস্থিরতা। এই অস্থিরতার কারণে আমরা সময়মতো খেজুর খালাস করতে পারিনি। বর্তমানে রমজানের মৌসুম। এবার বিপুল পরিমাণ খেজুর আমদানি করা হয়েছে। যদি বন্দর স্বাভাবিকভাবে কার্যক্রম চালায়, তাহলে বাজারে সংকট সৃষ্টি হবে না। কিন্তু বাস্তবতা হলো, সঠিক সময়ে বন্দরে পণ্য খালাস না হওয়ায় প্রায় ১৫ দিনের একটি গ্যাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।