BD Highlights
বাণিজ্য

৪০০ টাকার মরিচ এখন ৩০, ফুলকপির কেজি ৩!

৪০০ টাকার মরিচ এখন ৩০, ফুলকপির কেজি ৩!

গাইবান্ধার বাজারে সব ধরনের শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। ফলে দুই সপ্তাহের ব্যবধানে সবজির দাম আকাশ-পাতাল। প্রায় দুই সপ্তাহ আগে বাজারে কাচা মরিচ ৩০০ থেকে ৪০০ টাকা বিক্রি হলেও বর্তমানে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ১২০ টাকার ফুলকপি ৩ থেকে ৫ টাকা, ২০০ টাকার পেঁয়াজ ৪০ টাকা, ১৫০ টাকার আলু ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি বাজারে সব ধরনের শীতের সবজির দামও একেবারে কম। রবিবার (২৯ ডিসেম্বর) গাইবান্ধা শহরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারগুলো শীতের সবজিতে ভরপুর। বিভিন্ন প্রকার শীতকালীন সবজিতে বাজারগুলো সেজেছে যেন এক রঙিন সাজে। সরেজমিনে জানা গেছে, গাইবান্ধা জেলায় কয়েক দিন ধরে শীত কিছুটা কম অনুভূত হলেও শীতের সবজির ফলন আশাতীত হয়েছে। এলাকায় সবজির উৎপাদন এবং সরবরাহ বেশি থাকায় সকল প্রকার সবজির মূল্য সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই রয়েছে। শহরের বেশ কয়েকটি বাজার সরজমিনে ঘুরে এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বাজারের চাহিদা অনুযায়ী সব ধরনের সবজির সরবরাহ দ্বিগুণ। এতে ক্রেতারা খুশি হলেও বিক্রেতারা হতাশ। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঁচা মরিচ প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে নতুন আলু ৩৫ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ৫ থেকে ৬ টাকা, ফুলকপি ৩ থেকে ৫ টাকা, শীম ৩০টাকা, করলা ৫০ টাকা পেঁয়াজ দেশি ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, দেশি টমেটো ২০ টাকা, মূলা ৪ থেকে ৫ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও গাজর ৫০ টাকা, বেগুন ৪০টাকা, কেজি দরে বিক্রি হচ্ছে। লালশাক ও পুঁই শাক ১০ থেকে ১২ টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন