অভ্যন্তরীণ বাজারে পিঁয়াজের সংকট দেখিয়ে ভারত বাংলাদেশে পিঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর সারা দেশের ন্যায়ে দিনাজপুরের হিলিতে অস্থিতিশীল হয়ে উঠে পিঁয়াজের বাজার। তবে দেশীয় নতুন পিঁয়াজ উঠতে শুরু করায় ও সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। পাইকারী দেশি মুড়িকাটা পিঁয়াজ ৮৫ থেকে ৮৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর সেই পিঁয়াজ খুচরা বাজারে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি বাজারে পাইকারী ও খুচরা বিক্রেতারা বলেন, গত কয়েক সপ্তাহের তুলনায় দেশি পিঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। তাই দাম কমে আসছে। আমরা কয়েক সপ্তাহ আগে দেশি মুড়িকাটা পিঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করেছি। আর সেই পিঁয়াজ পাইকারি ৮৫ থেকে ৮৮ টাকা আর খুচরা ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রয় করছি। আমরা কমে দামে কিনতে পারলে কম দামে বিক্রি করে থাকি। তবে কয়েক দিন আগে ভারত থেকে পিঁয়াজ আমদানির খবরে ৭৫ থেকে ৮০ টাকায় দেশি পেঁয়াজ বিক্রি করছি। এদিকে ভারত সরকার পিঁয়াজ রপ্তানির বন্ধের ১২ দিন পর পূর্বের পুরনো এলসির টেন্ডার করা ৪৮ মেট্রিকটন পিঁয়াজগত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা হয়। হিলি স্থলবন্দরের রায়হান ট্রেড নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান পিঁয়াজগুলো আমদানি করেন। কিন্তু ঘোষণা পত্রে ২৯ মেট্রিকটন পিঁয়াজ আমদানির পরিমাণ উল্লেখ করা হয়। এতে অন্তত ১ লাখ ৮১ হাজার টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করেন ওই আমদানিকারক প্রতিষ্ঠান। গত শনিবার (২৩ ডিসেম্বর) হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় তিনটি ট্রাকে পিঁয়াজ আমদানি হয়েছে। হিলি বাজারে খুচরা ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পিঁয়াজ আমদানি হলেও এখন হিলি বাজারেই পাওয়া যায় না। আমদানিকারকরা বেশি লাভের আশায় তাদের নিজ খরচে দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজগুলো পাঠান।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।