BD Highlights
বাণিজ্য

৯৪৫ কোটি টাকা সহায়তা পেল সংকটে থাকা চার ব্যাংক

৯৪৫ কোটি টাকা সহায়তা পেল সংকটে থাকা চার ব্যাংক

সংকটে থাকা চার ব্যাংককে ৯৪৫ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে অতিরিক্ত তারল্য থাকা কয়েকটি ব্যাংক ঋণ হিসেবে এই সহায়তা দিয়েছে। এই ঋণ সহায়তার গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বিষয়টি নিশ্চিত করেন। তারল্য সহায়তা পাওয়া চার ব্যাংক হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এসব ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে তিন ব্যাংক মিলে ৩০০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে। ব্যাংক তিনটি হল- সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। এদিকে দুই ব্যাংক মিলে সোশ্যাল ইসলামী ব্যাংককে ৩০০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে। তারল্য সহায়তা দেওয়া ব্যাংক দুটি হল- সিটি ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংককে ঋণ সহায়তা প্রদান করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এছাড়া সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক এই চারটি ব্যাংক মিলে ন্যাশনাল ব্যাংককে ঋণ সহায়তা দিয়েছে। উল্লেখ্য, তারল্য সংকটে থাকা পাঁচ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি হয়েছে। সেই চুক্তির আওতায় অতিরিক্ত তারল্য থাকা ব্যাংকের কাছ থেকে সহায়তা পাবে সংকটে থাকা ব্যাংকগুলো। যার গ্যারান্টার থাকবে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় এই চার ব্যাংক ঋণ সহায়তা পেল।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন