BD Highlights
বিনোদন

অভিনেতা আলাউদ্দিন লাল মারা গেছেন

অভিনেতা আলাউদ্দিন লাল মারা গেছেন

না ফেরার দেশে চলে গেলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা আলাউদ্দিন লাল। বুধবার দিবাগত রাতে উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নির্মাতা মাবরুর রশিদ বান্নাহসহ ছোটপর্দার বেশ কয়েকজন অভিনেতা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এ অভিনেতা। ভুগছিলেন শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ নানাবিধ জটিলতায়। সম্প্রতি হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে মোল্লারটেক দক্ষিণখানে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০৮ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন আলাউদ্দীন লাল। এ পর্যন্ত প্রায় ৩০০ নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয়শিল্পী, নির্মাতাদের কাছে তিনি ছিলেন কারো লাল মামা, কারো কাছে ছিলেন লাল নানা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন