টেলিভিশনে অভিনয় কমিয়ে এখন ওটিটি এবং সিনেমায় ব্যস্ত হয়েছেন তাসনিয়া ফারিণ। অভিনয় গুণে হয়ে উঠেছেন দর্শকের প্রিয়। তবে অভিনয়ের বাইরেও তার আরেকটি বিশেষ গুণ হচ্ছে ভালো গাইতে পারেন তিনি। গান করার ইচ্ছে থাকলেও নানা কারণে এত দিন সেটি করা হয়ে ওঠেনি। এবার ঈদে গায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর। তবে একক নয়, শুরুটা করছেন দ্বৈত গান দিয়ে। প্রথম গানেই তার সহশিল্পী হিসেবে রয়েছেন তাহসান খান। মূলত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ আয়োজনের একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই ভুবনের দুই তারকা সংগীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। যেখানে এই প্রথম টেলিভিশনে গান গাইবেন ফারিণ। ‘আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা/ হব সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা...’- এমন কথায় ‘রঙিলা’ শিরোনামে তাহসান-ফারিণের বিশেষ এ গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। ইত্যাদিতে গান গাওয়া নিয়ে ফারিণ বলন, ‘ইত্যাদি ছোটবেলা থেকেই আমার প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গান গাইতে পেরে খুবই ভালো লাগছে। আমার বিশ্বাস, সব শ্রেণির শ্রোতা-দর্শকের কাছে ভালো লাগবে এটি।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।