BD Highlights
বিনোদন

অভিনয়শিল্পী সংঘ থেকে লাকীকে অব্যাহতি

অভিনয়শিল্পী সংঘ থেকে লাকীকে অব্যাহতি

অভিনয়শিল্পী সংঘের উপদেষ্টা পদ থেকে শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের বর্তমান কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা ছিলেন লিয়াকত আলী লাকী। লাকীকে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, গত ৫ সেপ্টেম্বর কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। গঠনতন্ত্রের ১৪.১.৪ ধারা মোতাবেক তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। এর আগে ১২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন