অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী কলকাতার স্বনামধন্য পরিচালক সৃজিত মুখার্জি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাতে শরীরে অস্বস্তি বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মাথা ঘোরার পাশাপাশি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল পরিচালকের। শনিবার সকাল থেকে নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা চলছে। ঠিক কী হয়েছে এখনও জানা যায়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, সমস্ত পরীক্ষার ফলাফল হাতে না পেলে বলা যাবে না তার কী হয়েছে! অথবা তাকে ক’দিন হাসপাতালে থাকতে হবে। পাশাপাশি, তার পুরনো কোনও সমস্যা আছে কি না সেটাও দেখবেন তারা। তবে পরিচালকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। পহেলা বৈশাখে মুক্তি পেয়েছে সৃজিতের নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’। ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েলে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসুর অভিনয় ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। ছবিটি দেখতে দর্শক ভিড় জমাচ্ছেন প্রেক্ষাগৃহে। বর্তমানে সৃজিতের কাঁধে একাধিক ছবি ও সিরিজ তৈরির দায়িত্ব। শুক্রবারই তিনি জানিয়েছেন, তার পরবর্তী ছবি রানা সরকার প্রযোজিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’। ২০২০ সালে ছবির কথা যৌথভাবে প্রথম ঘোষণা করেছিলেন প্রযোজক-পরিচালক। নানা কারণে সেই ছবির কাজ শুরু হতে চলেছে এ বছর। এতে নামভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। নটি বিনোদিনীর চরিত্রে থাকবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।