গ্লোবাল ওটিটি প্ল্যাটফরম অ্যামাজন প্রাইমে উঠছে বাংলাদেশি নাটক ‘কাজল’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে এতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। ২৮শে অক্টোবর থেকে অ্যামাজন প্রাইমে দেখা যাচ্ছে নাটকটি। যেখানে উঠে এসেছে বাবা ও মেয়ের অসাধারণ এক গল্প। নির্মাতা রাজ মনে করেন, ‘দেশের নাটক-টেলিছবি-সিনেমা বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার জন্য এটি একটি বড় মাধ্যম। সেই মাধ্যমে আমার কাজটি যুক্ত হওয়ায় ভালো লাগছে।’ ‘কাজল’ নাটকে রয়েছে ‘মামণি’ নামে একটি গান। এটি লিখেছেন জনি হক। সুর দিয়েছেন নাভেদ পারভেজ। গেয়েছেন পল্লবী রায় ও পায়েল ত্রিপুরা। গীতিকবি জনি হক বলেন, ‘নাটকটির সুবাদে আমার লেখা গানও এখন অ্যামাজনে উঠল! এটা অত্যন্ত সুখকর বিষয়। বাবা-মেয়ের গল্প নিয়ে তৈরি অসাধারণ নাটকটি অ্যামাজন প্রাইমে দেখতে পারেন, গানটিও শুনতে পারেন। কথা দিচ্ছি, ভালো লাগবে।’ গ্লোবাল দর্শকদের কথা ভেবে অ্যামাজন প্রাইমে ‘কাজল’ নাটকের ইংরেজি সাব-টাইটেল রয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রথম মুক্তি পায় ‘কাজল’। প্রসঙ্গত, এর আগে অ্যামাজন প্রাইমে বাংলাদেশের কয়েকটি সিনেমা উঠেছে। যেমন- অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’, রুবাইয়াত হোসেনের ‘মেইড ইন বাংলাদেশ’, শাকিব খানের ‘নবাব’, খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’, রুবেল হাসানের ‘মনে প্রাণে’ প্রভৃতি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।