কয়েকদিন আগে অপহরণের শিকার হয়েছিলেন বলিউড অভিনেতা মুস্তাক খান। সেখান থেকে অবশ্য তিনি পালিয়েও এসেছেন, আর জানিয়েছেন অপহরণের পর অবর্ণনীয় নির্যাতনের কথা। জানা যায় সেই ঘটনাই সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে জানান মুস্তাকের ব্যবসায়িক পার্টনার শিবম। জানান, মুস্তাককে দিল্লী-মিরাট হাইওয়ে থেকে অপহরণ করা হয়েছিল। অপহরণের আগে মুস্তাক খানকে বিমানের টিকিট-সহ এক ইভেন্টের জন্য আমন্ত্রণ জানানো হয়। এমনকি অভিনেতার ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম টাকাও পাঠানো হয়েছিল। অভিনেতা যখন দিল্লী বিমানবন্দরে পৌঁছান, তখন তাকে একটি গাড়িতে বসতে বলা হয়। সেই গাড়ি একপর্যায়ে অভিনেতাকে নিয়ে যায় দিল্লী শহরের উপকণ্ঠে। শিবম জানান জানান, অপহরণকারীরা প্রায় ১২ ঘণ্টা ধরে মুস্তাককে নির্যাতন করে এবং এক কোটি রুপি মুক্তিপণ দাবি করে। এছাড়াও অপহরণকারীরা অভিনেতা ও তার ছেলের অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ রুপিরও বেশি হাতিয়ে নিয়েছে।ভোরে আজানের আওয়াজ শুনে মুস্তাক বুঝতে পারেন, কাছেই একটি মসজিদ আছে এবং কোনোরকমে আটকে রাখা জায়গা থেকে পালিয়ে যান। এরপর তিনি বাড়ি পৌঁছানোর জন্য জনগণ ও পুলিশের সহায়তা চান। তিনি আরও জানান, মুস্তাক স্যারের সঙ্গে যা ঘটেছে তাতে পুরোপুরি হতবাক অভিনেতা। তিনি নিজেকে সামলে নেওয়ার পরে এফআইআর দায়ের করবেন বলেও জানিয়েছেন। মুস্তাকের পরিবারের দাবি, পুলিশের টিম নিশ্চয়ই খুব তাড়াতাড়ি অপরাধীদের ধরবে। প্রসঙ্গত, বলিউডের বেশকিছু সিনেমায় অভিনিয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন মুস্তাক খান। ‘ওয়েলকাম’ ও ‘স্ত্রী টু’ সিনেমাতেও দেখা যায় তাকে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।