আবরার ফাহাদ স্মরণে মুক্তি পেল রুম নম্বর ২০১১’র টিজার
আবরার ফাহাদ স্মরণে মুক্তি পেল রুম নম্বর ২০১১’র টিজার
BD HIGHLIGHTS
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্যাতনে ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করায় তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। সেই আবরারকে নিয়ে নির্মাণ হয়েছে ‘রুম নম্বর ২০১১’ নামে স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এটি নির্মাণের উদ্যোগ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। এতে অভিনয় করেন প্রায় শতাধিক শিক্ষার্থী। আবরারের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল সোমবার (৭ অক্টোবর) জিসু এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হয়। টিজারটি প্রকাশ্যে আসার পর পরই মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। এর আগে, জিসু এন্টারটেইনমেন্টের পেজ থেকে সিনেমাটির বিষয়ে জানানো হয়। একইসঙ্গে প্রকাশ করা হয় এর পোস্টারও। ক্যাপশনে লেখা হয়, ‘রুম নম্বর ২০১১’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আমাদের প্রথম মৌলিক কাজ। বাংলাদেশ ও আমেরিকায় একই সময়ে রিলিজ হবে সিনেমাটি। ‘রুম নম্বর ২০১১’ সিনেমার পোস্টারে অবশ্য আবরার ফাহাদের কথা উল্লেখ নেই। তবে শেখ জিসান আহমেদ জানিয়েছেন, এটি আবরার হত্যা ঘটনায় নির্মিত। প্রসঙ্গত, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর ফুঁসে ওঠে বুয়েটের শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টিতে নিষিদ্ধ করা হয় ছাত্র-রাজনীতি। আবরার হত্যাকাণ্ডের পর দেশব্যাপী প্রতিবাদের মুখে নিম্নআদালতে খুনিদের শাস্তি হলেও এখনো উচ্চ আদালতে করা আপিলের নিষ্পত্তি হয়নি। বিচার শেষ করে দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছেন শহীদ আবরারের পরিবার।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।