বছর না ঘুরতেই আবারও ঢাকায় গান গাইতে আসছে পাকিস্তানের ব্যান্ড ‘জাল’। ‘সাউন্ড অব সোল’ নামের কনসার্টে অংশ নিতে নভেম্বরে বাংলাদেশে আসবে দলটি। কনসার্টটি আয়োজন করছে ‘স্টেইজ কো’ নামের একটি প্রতিষ্ঠান। এক বিজ্ঞপ্তিতে তারা, আগামী ২৮ নভেম্বর ঢাকার ৩০০ ফিট সংলগ্ন ‘স্বদেশ অ্যারেনা’ প্রাঙ্গণে হবে এই কনসার্ট। সেখানে জালের সঙ্গে আরও পারফর্ম করবে ব্যান্ড দল ‘ওয়ারফেজ’ ও ‘লেভেল ফাইভ’। কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক’ ওয়েব সাইটে। গেল বছরের ২৮ সেপ্টেম্বর ‘লেজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে পারফর্ম করে গিয়েছিল জাল। ঢাকার পূর্বাচলের ওই ভেন্যুতেই প্রথমে কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে সেখানে অনুমতি দেওয়া হয়নি। পরে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে কনসার্ট হয়। সেসময় জায়গা সংকুলন ও বিশৃঙ্খলার কারণে সেনা সদস্যদের হস্তক্ষেপে কনসার্ট শেষ করতে হয়। ২০০২ সালে পাকিস্তানের লাহোরে রক গান নিয়ে আত্মপ্রকাশ করে ‘জাল’। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বরে প্রকাশ পায় জালের প্রথম অ্যালবাম ‘আদাত’। ওই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’ গানগুলো জনপ্রিয় হয়ে ওঠে। সম্প্রতি কোক স্টুডিও পাকিস্তান এবং পেপসি ব্যাটল অব দ্যা ব্যান্ডসে গান গেয়ে নতুন করে দর্শকদের প্রশংসা পায় দলটি। ব্যান্ডটির বর্তমান সদস্য গওহর মুমতায, আমির আজহার ও সালমান অ্যালবার্ট। ২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল 'জাল'।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।