দেশের স্বনামধন্য আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। চঞ্চল মাহমুদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছাত্র ও ফটো সাংবাদিক সাহাদাত পারভেজ। দীর্ঘদিন যাবত কিডনি ও হার্টের নানা জটিলতায় ভুগছিলেন চঞ্চল মাহমুদ। চারদিন আগে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। আগে তিনি চারবার হার্ট অ্যাটাক করেছেন এবং গতকালও হার্ট অ্যাটাক করেছেন। এরপর ছিলেন লাইফ সাপোর্টে। সাহাদাত পারভেজ জানান, এ পর্যন্ত চঞ্চল মাহমুদ সাতবার হার্ট অ্যাটাক করেছেন। শনিবার বাদ জোহর বনানী কবরস্থানে চঞ্চল মাহমুদকে সমাহিত করা হবে বলেও জানান তার সাবেক এই ছাত্র। চঞ্চল মাহমুদ বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতে অন্যতম নাম। প্রায় সাড়ে চার দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন তিনি। ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন চঞ্চল মাহমুদ। একাধিক প্রদর্শনী হয়েছে তার ছবির। বাংলাদেশে আধুনিক ফ্যাশন ফটোগ্রাফির ধারক ছিলেন চঞ্চল মাহমুদ। ধানমন্ডিতে অবস্থিত চঞ্চল মাহমুদ স্কুল অব ফটোগ্রাফি থেকে বহু আলোকচিত্রী তৈরি হয়েছেন। এছাড়া, দেশের অসংখ্য মডেল, অভিনেতা তার ছবির মধ্য দিয়ে পরিচিতি ছড়িয়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।