মনে রাখার মতো একটি দিন ছিলো শাকিব খানের ভক্তদের। ঈদুল আজহায় একদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতার ‘তুফান’ আর অন্যদিকে প্রকাশ্যে তার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ এর টিজার। বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে রোমান্স দিয়ে শুরু হয় সিনেমাটির টিজার। তবে কেউ আন্দাজ করতে পারেনি এরপর কতটা ভয়ংকর হয়ে ধরা দেবেন শাকিব। প্রতিটি অ্যাকশন দৃশ্যের সঙ্গে রক্ত নিয়ে খেলা করেছেন শাকিব। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা অনন্য মামুন। গেল দুদিন ধরে ‘দরদ’ র ঝলক আসার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। রোববার ফেসবুকে লিখেছিলেন, ‘থামবে ঝড়, আসবে বৃষ্টি- ‘দরদ’-ই হবে নতুন ইতিহাসের সৃষ্টি’। অবশেষে সোমবার (১৭ জুন) সন্ধ্যায় প্রকাশ্যে আনেন টিজার। টিজারটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। টিজার প্রকাশ করার আগে সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে ‘দরদ’। সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে। শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলাম প্রমুখ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।