ভারতীয় শিল্পী উদিত নারায়ণের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। গতকাল সোমবার রাত সোয়া নয়টার তার আন্ধেরির শাস্ত্রী নগরে বহুতল ভবনে আগুন লাগে। হঠাৎ আগুনের শিখা ও ধোঁয়ার কুন্ডলী দেখে বাসিন্দারা চমকে যান। তার কিছু ক্ষণ পর সকলে উপলব্ধি করতে পারেন আগুন লেগেছে। এর পর জরুরি কর্মীরা পৌঁছায় ঘটনাস্থলে। তবে এতে উদিত নারায়ণের পরিবারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সঙ্গীতশিল্পীর এক প্রতিবেশীর প্রাণহানি হয়েছে, তাঁর নাম রাহুল মিশ্র। বহুতলের ১১ তলায় থাকতেন তিনি। অগ্নিকাণ্ডে গুরুতর জখম হওয়ার পরে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। জরুরি বিভাগে চিকিৎসা শুরু করেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ব্যক্তির মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও এক ব্যক্তি। কী ভাবে অগ্নিসংযোগ ঘটল, তদন্ত চলছে। কর্তৃপক্ষের অনুমান, বিদ্যুৎ সংক্রান্ত কোনও কারণে ঘটে থাকতে পারে। অন্য দিকে, এক প্রত্যক্ষদর্শীর কথায়, একটি বাড়িতে প্রদীপ জ্বালানো হয়েছিল। সেই প্রদীপ থেকে সামনে থাকা পর্দায় আগুন ধরে যায়। বাড়ির গৃহিণী ছুটে গিয়ে নীচে নিরাপত্তারক্ষীকে জানান বিষয়টি। তত ক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে বহুতলে। ঘটনার পরে এখনও কোনও বিবৃতি মেলেনি সঙ্গীতশিল্পীর তরফে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।