আগামী ঈদ উৎসবে বড় পর্দায় আসছেন শবনম বুবলী। এ অভিনেত্রী ও শরীফুল রাজ অভিনীত ‘দেয়ালের দেশ’ সিনেমাটি আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা দিলেন নির্মাতা মিশুক মনি। তিনি জানালেন, আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে। গত শুক্রবার দ্বিতীয় পোস্টার প্রকাশের মাধ্যমে নতুন মুক্তির তারিখ জানানো হয়। নতুন এ পোস্টারেও কিছু রহস্য রেখেছেন নির্মাতা। ঠিক সন্ধ্যা নামার মুখে শবনম বুবলী ও শরীফুল রাজ বসে আছেন সমান্তরালে। যাতে পুরোপুরি নয়, অর্ধেক শরীর দেখানো হয়েছে। পরনে লাল টুকটুকে শাড়ি, খোঁপায় ঝুলে আছে বেলি ফুলের মালা, হুইল চেয়ারে বসে আছেন বুবলী। অপর প্রান্তে রাজ। কিছুটা বিভাগী সে। চোখেমুখে হাহাকার আর উদাসীনতা স্পষ্ট। এরই মধ্যে সেন্সর বোর্ডের সদস্যদের প্রশংসা নিয়ে ছাড়পত্র হাতে নিয়েছে ‘দেয়ালের দেশ’। বাংলাদেশ পরিচালক ও প্রদর্শক সমিতিতে ঈদুল ফিতরে মুক্তির জন্য নিবন্ধনও করা হয়েছে। সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবুও নিশ্চিত করেছেন এখন পর্যন্ত ঈদুল ফিতরে মুক্তির জন্য একটি সিনেমাই নিবন্ধন করেছে- সেটি ‘দেয়ালের দেশ’। ‘দেয়ালের দেশ’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন শরীফুল রাজ ও বুবলী। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। এর সহপ্রযোজকও তিনি। নির্মাতা মিশুক মনি জানান, অনুদানের সিনেমা নিয়ে এক ধরনের সেকেলে চিন্তা আছে, সেসবের বাইরে দুর্দান্ত গল্প বলার চেষ্টা আমরা করেছি ‘দেয়ালের দেশ’ সিনেমায়। রাজ-বুবলী ছাড়াও দেয়ালের দেশ সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, সাবেরী আলম, স্বাগতা, শাহাদাত হোসেন প্রমুখ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।