ব্যান্ড তারকা প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চু স্মরণে যে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এক মাস আগে, অবশেষে সেই আয়োজনের নতুন তারিখ এসেছে। ভেন্যু বদলে ‘ঢাকা রেট্রো’ কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার সেনানিবাসের ভেতরে সেনা প্রাঙ্গণে আগামী ১৫ নভেম্বর। সেখানে একসঙ্গে মঞ্চ মাতাতে আসছে নব্বই দশকের জনপ্রিয় চার ব্যান্ড। এতে পারফর্ম করবেন নগরবাউল জেমস, আর্ক, মাইলস ও দলছুট; এই কনসার্টে নতুন করে যুক্ত হয়েছেন গিটারিস্ট অনি হাসান। কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনসের সিনিয়র এক্সকিউটিভ ব্র্যান্ডিং শারাফ আনজুম গ্লিটজকে বলেন, “দর্শকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই ভেন্যু পরিবর্তন করা হল। আশা করছি এই কনসার্টে দর্শকরা একটা সেরা অনুভূতি নিয়ে ফিরবে।" কনসার্টে আইয়ুব বাচ্চুর স্মরণে থাকবে একটি ট্রিবিউট পরিবেশনা। যেখানে ওয়ারফেজের মিজান, ডি রকস্টার শুভ, এলআরবি ব্যান্ডের পুরাতন দুজন অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। গত ১৮ অক্টোবর পূর্বাচলে ঢাকা অ্যারেনায় এই কনসার্টটি হওয়ার কথা ছিল। দর্শকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় কনসার্টটি স্থগিত করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।