নব্বই দশকের জনপ্রিয় চার ব্যান্ড দীর্ঘদিন পর একসঙ্গে আসছে মঞ্চ মাতাতে। 'ঢাকা রেট্রো’ শিরোনামে এই কনসার্টে গাইবে নগরবাউল জেমস, আর্ক, মাইলস ও দলছুট। আগামী ১৮ অক্টোবর ঢাকার পূর্বাচলের ঢাকা অ্যারেনায় হবে এই কনসার্ট। 'ঢাকা রেট্রো’ র আয়োজন করেছে ব্লু ব্রিক কমিউনিকেশনস। প্রতিষ্ঠানের কো-ফাউন্ডার রাগিব ইয়াসার বলেন, নব্বই দশকের এই ব্যান্ডগুলোকে এক মঞ্চে এখন খুব একটা দেখা যায় না। কিন্তু অনেকেই তাদের পারফরম্যান্স উপভোগ করতে চান। আমরা দর্শকদের নব্বই দশকের ঢাকার পপ ও মেলো রক মিউজিকের সেই দিনগুলোতে ফিরিয়ে নিতে এই আয়োজন করেছি। কনসার্টের থিমেটিক ডিজাইনও এমনভাবে করা হচ্ছে, যেন দর্শক কনসার্টে এসে একটা টাইম ট্র্যাভেলের অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারে। রাগিব বলেন, "চলতি বছরের জুলাইয়ে আমরা ‘ঢাকা মেলানকোলি’ কনসার্টে যেমন সফলতা পেয়েছি, এবারের 'ঢাকা রেট্রো' কনসার্টটি দর্শকদের আরো ভালো অভিজ্ঞতা দেবে বলে আশা করছি। আগের ইভেন্টের মতই, এবারও থাকবে বিশেষ উপহারের ব্যবস্থা, সেটা আরও বড় পরিসরে।" ইতোমধ্যে কনসার্টের টিকেট বিক্রিও শুরু হয়েছে। গেট সেট রকে দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে 'ঢাকা রেট্রো’র টিকেট। ভিআইপি ক্যাটাগরিতে ২,৪০০ টাকা ও সাধারণ ১,৪০০ টাকায় মিলবে টিকেট। আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়। কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।