BD Highlights
বিনোদন

এফডিসির এমডির অপসারণ দাবিতে প্রতিবাদ সমাবেশ

এফডিসির এমডির অপসারণ দাবিতে প্রতিবাদ সমাবেশ

বিএফডিসির এমডির পদ থেকে মাসুমা রহমান তানির অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি। রবিবার দুপুরে এফডিসি গেটে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংস্কৃতিক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। এসময় বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটির আহ্বায়ক চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাস আহ্বায়ক হেলাল খান, জাসাস সদস্য সচিব জাকির হোসেন রোকন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা আরমান, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন মিলন, চলচ্চিত্র পরিচালক জয়নাল আবেদিন, চলচ্চিত্র পরিচালক শাওন আশরাফ, চলচ্চিত্র পরিচালক শফিকুল ইসলাম, অভিনেত্রী কেয়া চৌধুরী ও আজিজ প্রমুখ। আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, ‘জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থানকারী বিতর্কিত মাসুমা রহমান তানিকে এফডিসিতে এমডি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য জুলাই অভ্যুত্থানে আমাদের তরুণ প্রজন্ম জীবন দেয়নি। শেখ মুজিবুর রহমানকে নিয়ে বানানো সিনেমার নির্মাতাকে এমডি বানিয়ে ২৪’র শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। কারো ভুল সিদ্ধান্তের দায় রাষ্ট্র বা জনগণ নিতে পারে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘চব্বিশের রক্ত বৃথা যাবে না। রক্ত ভেজা বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট বা তার দোসরদের স্থান নেই। ভুল সিদ্ধান্তে ভুল মানুষকে এমডি নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। যোগ্য ও চলচ্চিত্র বান্ধব কাউকে এমডি নিয়োগ করতে হবে।’ এসময় প্রতিবাদ সমাবেশ শেষে এফডিসিতে প্রতীকী ব্লকেড কর্মসূচি পালিত হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন