সবশেষ অল্প কিছুদিনের ব্যবধানে অন্তত পাঁচ পাকিস্তানি টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। মাথিরা খান, মিনাহিল মালিক, ইমশা রেহমান ও কানওয়াল আফতাবের পর আরেক টিকটক তারকা মরিয়ম ফয়সালের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। খবর ডেইলি পাকিস্তানের পত্রিকাটি লিখেছে, মরিয়মের এসব কথিত ছবি এবং ভিডিও এক্স ও হোয়াটসঅ্যাপ গ্রুপে কে বা কারা ছড়িয়ে দিয়েছে। একের পর এক টিকটক তারকার ব্যক্তিগত ছবি প্রকাশ্যে আসার ঘটনায় বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। ব্যক্তিগত পরিসরের ছবি প্রকাশ্যে আসায় ভুক্তভোগী টিকটক তারকারা সামাজিকভাবে হেনস্তার মুখে পড়ছেন, মানসিকভাবে ভেঙে পড়ছেন। অনেকে আইনি ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন। তবে কারা এসব ভিডিও প্রকাশ করছেন, তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে মরিয়ম এখনো কোনো কথা বলেননি। এর আগে টিকটক তারকা মিনাহিল মালিকের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়েছিল। এরপর আরেক টিকটকার ইমশা রহমান, টিভি উপস্থাপিকা মাথিরা খান এবং টিকটকার কানওয়াল আফতাবেরও ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। পরে মাহিরা খান বলেন, ‘আমার ছবি ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। এটা ন্যক্কারজনক ঘটনা। এটা বন্ধ করা উচিত।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।