বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, দুবাইয়ের পর এবার মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত 'দরদ' সিনেমাটি। আগামী ৬ ডিসেম্বর দেশটির ১৮টি সিনেমা হলে একযোগে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে শাকিব অভিনীত 'প্রিয়তমা' ও 'তুফান' সিনেমা দুটি মালয়েশিয়া মুক্তির পর প্রবাসীদের মধ্যে সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় 'দরদ' সিনেমাটি মুক্তি পাচ্ছে। বাংলাদেশী প্রদর্শনী সংস্থা জেটিজি এন্টারপ্রাইজ এসডিএন বিএইচডি এবং হেপী ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুর সেখানে সিনেমাটি মুক্তি দিচ্ছে। যেসব হলে 'দরদ' সিনেমাটি দেখা যাবে তা হলো- কেএলসিসি, টাইম স্কয়ার, রাওয়াং, কেলাং, জোহরবারুর সিটি স্কয়ার, ইপু, পেনাং বিএম, পেনাং সিটি, মেলাক্কা, মোয়ার, সেরেম্বান, কুয়ান্তান ,সেলায়াং,শাহ আলম আইসিটি ,কেলাং বুকিটরাজা, সুবাং সামমিট, কোতা টিংগি, বাতু পাহাত। অনন্য মামুন পরিচালিত 'দরদ' সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন সোনাল চৌহান, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মাসহ অনেকেই।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।