অভিনেতা শাকিব খানের ব্যক্তিগত জীবন থেকে অভিনয়জীবন —সব কিছু নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। শোনা যাচ্ছে, ঢালিউড মেগাস্টারের বিপরীতে দেখা যাবে পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমিরকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়কের কথায় সেই আভাসই পাওয়া গেছে। সম্প্রতি, নায়কের লুক চমকে দিয়েছিল দর্শককে। নায়কের মোটা গোঁফ বিশেষ নজর কাড়ে। সম্প্রতি তার আগামী ছবি ‘প্রিন্স’ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এই মুহূর্তে অভিনেতা ‘সোলজার’ ছবির শুটিংয়ে ব্যস্ত। ফলে অনেকের মনেই প্রশ্ন, তা হলে কোন ছবিতে নায়কের বিপরীতে দেখা যাবে হানিয়াকে? সেই ধোঁয়াশা না কাটালেও শাকিব জানিয়েছেন, একটি ছবিতে অভিনয়ের জন্য হানিয়ার সঙ্গে কথা হয়েছে তার। কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। তবে অনুরাগীদের একাংশ দুইয়ে দুইয়ে চার করেছে। অনেকের ধারণা ‘প্রিন্স’ ছবিতেই নায়কের সঙ্গে জুটি বাঁধছেন হানিয়া। ডিসেম্বর থেকে এই ছবির শুটিং শুরু করবেন নায়ক। এই ছবি শেষ করে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু করবেন আরও একটি নতুন ছবির শুটিং। সেই ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। এখনও পর্যন্ত পাকিস্তানি অভিনেত্রীর তরফে কিছু জানানো হয়নি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।