ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মাঝেমধ্যে গান গেয়েও ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি তার। এবার এক পোস্টে কখনো ‘ঢাকায় না আসাদের’ খোঁজ চাইলেন অভিনেত্রী। সম্প্রতি ফারিণ ফেসবুকে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে একটি প্রশ্ন ছুড়ে দেন। তিনি লেখেন, একটা জিনিস হঠাৎ জানতে ইচ্ছে করল। এখানে কেউ কি আছেন, যারা জীবনেও ঢাকা আসেননি? আর না এলে আপনি কোন জেলায় বাস করেন? অভিনেত্রীর পোস্টটি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়, ওঠে মন্তব্যের ঝড়। অনেক অনুসারী নিজ নিজ জেলার নাম জানিয়ে দিচ্ছেন উত্তর। তবে হঠাৎ অভিনেত্রীর এমন প্রশ্ন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কারও কারও মতে, নতুন কোনো কাজের প্রচারণার অংশ হতে পারে এটি। তবে বিষয়টি নিয়ে কিছুই খোলাসা করেননি ফারিণ। উল্লেখ্য, এবার বড় পর্দায় চমক নিয়ে হাজির হতে চলেছেন ফারিণ। আগামী ঈদুল ফিতরে মুক্তির পাওয়ার পেতে পারে তার অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি। এতে তার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে ‘ঢালিউড কিং’ শাকিব খানকে। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।