জুলাই-অগাস্টের বৈষম্যবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের সময় ‘কথা ক’ গান দিয়ে আলোচনায় আসেন র্যাপশিল্পী সেজান। এবার তিনি নাম লেখালেন সিনেমার গানে। ‘প্রিয় মালতী’ নামের যে সিনেমা দিয়ে বড় পর্দায় আসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সেই সিনেমার ‘এই শহর স্বার্থপর’ গানে কণ্ঠ দিয়েছেন সেজান। গানে সেজানের সঙ্গে আছেন আহমেদ হাসান সানি। বিজ্ঞপ্তিতে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রকাশ হয়েছে ‘এই শহর স্বার্থপর’ গান। বঞ্চনা আর বৈষম্যের শব্দে সাজানো হয়েছে গানের কথা। গানটির কথা লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন সেজান ও আহমেদ হাসান সানি। গানটির সুর ও সংগীত করেছেন সেজান। সানি বলেন,"এই শহরে যে সাম্য নেই, সেটাই এ গানে উঠে এসেছে। এই শহরটা খুবই স্বার্থপর। এখানে ধনীরাই সুবিধাভোগী। গানের কথা, সুর ও গায়কিতে সেই ঢংটা রাখার চেষ্টা করা হয়েছে।" শুক্রবার (২০ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে ‘প্রিয় মালতী’ সিনেমা। শাঁখারীবাজারের একটি পরিবারের সত্য ঘটনা অবলম্বনে নির্মাতা শঙ্খ দাশগুপ্ত সিনেমাটি বানিয়েছেন। সিনেমার গল্পে মেহজাবীন মালতী রানী দাশ নামের চরিত্রটি করেছেন। যিনি পলাশ কুমার দাশ নামের এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। যে জীবনে বিবাহবার্ষিকীতে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় ঘোরাঘুরি, একে অন্যকে উপহার দেওয়া নেওয়া, স্বামী-স্ত্রীর খুনসুঁটি, মান-অভিমান সবকিছুই চলছিল। তবে একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনায় তাদের জীবনের ছন্দপতন হয়। সেদিন কী ঘটেছিল সেটাই সিনেমায় তুলে ধরেছেন শঙ্খ। সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা আজাদ আবুল কালাম,মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ‘ফ্রেম পার সেকেন্ড’ এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকার শাঁখার বাজার-বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় ‘প্রিয় মালতী’র শুটিং হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।