চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘বলি খেলার’ কাহিনীকে উপজীব্য করে নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র বলী (দ্য রেসলার) কানাডার স্থানীয় সময় শনিবার থেকে কানাডার মূলধারার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মিসিসাওগার সেন্ট্রাল পার্কওয়ে সিনেমা হলে প্রথম দিনের শোতে বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য কমিউনিটির দর্শকরাও সিনেমাটি উপভোগ করেন। পুরো এক সপ্তাহ এই হলে সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানা গেছে। ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার বিজয়ী ‘বলী’ সিনেমাটি বাংলাদেশের মুক্তি পাওয়ার আগেই কানাডায় প্রদর্শিত হচ্ছে। এ প্রসঙ্গে সিনেমার পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী জানান, “সিনেমাটি তারা কানাডায় সীমিত পরিসরে মুক্তি দিচ্ছেন। সপ্তাহ ধরে কানাডার দর্শক সিনেমাটি দেখতে পাবেন। বাংলাদেশের সেন্সর বোর্ডেও জমা দেওয়া হয়েছে। এটা সেন্সর পাওয়ার পরই দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে মুক্তি পাবে। সেখানেও হয়তো স্বল্প সময়ের জন্য চলবে। তবে সিনেমাটি নিয়ে আরও বড় পরিসরে মুক্তির চিন্তা রয়েছে।” ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটির প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়া আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম প্রমুখ। মিসিসাওগার সেন্ট্রাল পার্কওয়ে সিনেমাহলে প্রথম দিনের প্রদর্শনীতে নির্মাতা পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন। সিনেমা শেষে দর্শকরা পরিচালকের সঙ্গে সিনেমাটি নিয়ে কথাবার্তা বলেন। তারা সিনেমাটির নির্মাণ, কাহিনী বিন্যাসের পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। বেশ কয়েকজন বিদেশি দর্শককে সিনেমাটির নির্মাণশৈলী নিয়ে প্রশ্ন করতে দেখা যায়। ‘বলী’সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ এবং প্রশংসায় তাদের ধন্যবাদ জানান পরিচালক নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।