কারিনার মরদেহ দেশে আসার বিষয়ে যা জানা গেল

কারিনা কায়সারের মরদেহ দেশে আনার সময় নিয়ে নতুন তথ্য জানিয়েছেন তাঁর পরিবার। আগে ধারণা করা হলেও আজ শনিবার মরদেহ আনা সম্ভব হচ্ছে না, সব প্রক্রিয়া শেষে আগামীকাল রবিবার ঢাকায় আনা হবে বলে জানিয়েছেন তাঁর বাবা কায়সার হামিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে। সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তাঁর সঙ্গে কাটানো নানা স্মৃতি ভাগ করে নিচ্ছেন। কারিনার মরদেহ দেশে আনার বিষয়ে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ গণমাধ্যমকে বলেন, প্রিজার্ভ সংক্রান্ত কিছু বিষয় রয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আজ বেলা ৩টার ফ্লাইট ধরা সম্ভব হয়নি। তাই আগামীকাল রোববার চেন্নাই থেকে ঢাকায় মরদেহ আনা হবে। এর আগে লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। শুক্রবার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তাঁর বাবা কায়সার হামিদ। কারিনার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই তাঁর প্রাণবন্ত উপস্থিতি ও কাজের স্মৃতি স্মরণ করছেন।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news