গানে গানে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাবেন সঙ্গীতশিল্পীরা
গানে গানে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাবেন সঙ্গীতশিল্পীরা
BD HIGHLIGHTS
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে মাঠে নামছেন সঙ্গীত শিল্পীরা। শনিবার বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে মিলিত হবেন তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান ‘সোনার বাংলা সার্কাসের’ প্রবর রিপন এবং ‘কুল এক্সপোজারের’ এরশাদুল হক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমাদের সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের সমর্থন প্রদর্শন করব। যারা ঢাকার বাইরে আছেন, তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন। আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এই সংহতি হোক শান্তিপূর্ণ এবং গানে গানে। আমরা বাংলা গানের সেই সব লাইন দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি করব, যা বিভিন্ন সময় আন্দোলন ও প্রতিবাদে মানুষের মুখে মুখে ছিল। আমরা সবাই একসঙ্গে গানগুলো গাইব, এভাবেই আমরা আমাদের প্রতিবাদ জানাব। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আমরা সবাই একসঙ্গে দাঁড়ালে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং শক্তি অনুভব করবে যে আমরা তাদের পাশে আছি। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য একত্রিত হওয়ার। আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে সংহতি প্রকাশ করব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে একত্র হয়ে সুরের সঙ্গে আমাদের সংহতি প্রকাশে যোগদান করুন। কিংবদন্তি শিল্পী বব মার্লের গানের সঙ্গে মিল রেখে সঙ্গীতশিল্পীরা তাদের এ কর্মসূচির নাম দিয়েছেন ‘গেটআপ স্ট্যান্ডআপ’। এ শিরোনামের একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। ফেসবুকে পোস্টারটি শেয়ার করেছেন মাকসুদুল হক, মানাম আহমেদ, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, প্রিন্স মাহমুদ, জন কবির, ন্যান্সি, এলিটা করিম, আরমীন মূসা, প্রবর রিপন, জয় শাহরিয়ার, এ কে রাহুল, খৈয়াম শানু সন্ধি, ব্যান্ড মাইলস, জলের গান, শিরোনামহীন, আর্টসেল, ব্ল্যাক প্রমুখ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।