ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ মন্ত্রী ও সংসদ সদস্যরা আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ ইতিমেধ্যে দেশত্যাগ করেছেন বলেও গুঞ্জন ওঠেছে। আত্মগোপনে থাকা মন্ত্রী-এমপিদের অনেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুঁজছেন তাদের। আত্মগোপনে থাকা এমপিদের একজন কণ্ঠশিল্পী মমতাজ। সরকার পতনের পর মানিকগঞ্জ-২ আসনের সাবেক এ সংসদ সদস্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি সব শেষ ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভক্তদের দেখা দিয়েছেন মমতাজ। অজ্ঞাত স্থান থেকে নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। এতে ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি খালি গলায় মমতাজকে গাইতে শোনা যায়। কেউ কেউ তার গানের প্রশংসা করলেও অনেকেই তার সমালোচনা করেছেন। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নিজ এলাকায় দেখা যায়নি মমতাজকে। এছাড়া শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে যাওয়ার পরও মমতাজের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। গত সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার পরও মমতাজ স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। কোণঠাসা হয়ে পড়ায় এরপর থেকে তিনি এলাকায় কম আসতেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।