জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বলেছেন, ‘আপনাদের (চলচ্চিত্র শিল্পী) কাছে অনুরোধ একবার নির্বাচিত করেন। চারটি নয়, আরো বেশি সিনেমা করবো। বিগত দিনে পাঁচটি করেছি। সাতটি সিনেমা মুক্তি পেয়েছে। তিনটি মুক্তি পাবে। ছয়টি সিনেমা রেডি করা। নির্বাচনের পর শুরু করব। বিগ বাজেট কত প্রকার কি কি উধাহরণ সহকারে করে দেখাবো। বড় কিছু চিন্তা করেছি। শুধু সিনেমা নয় ৬টি সিনেপ্লেক্সও করবো মানিকগঞ্জ ও সাভারে।’ আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সোমবার চলচ্চিত্রের ১৮ সংগঠনের সঙ্গে এক ইফতার মাহফিলের আয়োজন করেন মিশা-ডিপজল পরিষদ। এই ইফতার মাহফিলের পর এক আলোচনা সভায় চলচ্চিত্র নির্মাণ নিয়ে নতুন এ ঘোষণা দিয়েছেন ডিপজল। তিনি আরও বলেন, ‘ডিপজল, নির্বাচন করার ইচ্ছে ছিল না। পাওয়ার জন্য না, দেওয়ার জন্য। কিছু লোক ফিল্মটা ধ্বংস করতেছে। আমি ভেবেছিলাম রুখে দাঁড়াবেন। অবশ্যই রুখে দাড়াবেন। পুরো কমিটির জন্য ভোট চাই। গতবার কাজ করতে পারিনি। বিতর্কের জন্য যেতে পারিনি। কেউ পায়ের উপর পা দিয়ে বসে তাহলে সেই পরিবেশ ভালো লাগে না।’ এসময় চলচ্চিত্র পরিচালক সমিতির প্রেসিডেন্ট কাজী হায়াৎ বলেন, গর্বের সঙ্গে আমি বলি শিল্পী ডিপজলের জন্মদাতা। সে আমার সন্তান সমতূল্য। আর মিশার সঙ্গে আমার আত্নার সম্পর্ক। চলচ্চিত্রের কত কাছের এরা দু’জন বলে শেষ করা যাবে না। এদের জয়যুক্ত করার অনুরোধ রইলো। আমি চলচ্চিত্রের মানুষ হিসেবে ডিপজলের যত কাছে থেকেছি কেউ এরকম থাকেনি। ওর কাছে গিয়ে ফেরত এসেছে কেউ কখনো দেখিনি। ডিপজলের তুলনায় ডিপজল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।