আল্লু অর্জুনের পুষ্পা-২ সিনেমা এরইমধ্যে ভারতজুড়ে ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। বিশ্বে সেই আয় ৮০০ কোটি! সোমবার স্যাকনিল্ক এর রিপোর্ট বলছে, রবিবার পর্যন্ত শুধু ভারতের বক্স অফিস থেকেই ‘পুষ্পা ২’র আয়ের অঙ্ক ৫২৯ কোটি রুপ। এবং চতুর্থ দিন শেষে পঞ্চম দিনে স্থানীয় বাজার থেকে ছবিটির মোট আয় পৌঁছায় ৬৩২ কোটিতে, এবং বিশ্বব্যাপী সিনেমাটির আয় এখন পর্যন্ত ৮০০ কোটি ছাড়িয়েছে। রবিবার অর্থাৎ চতুর্থ দিনে ভারতে ১৪১.৫০ কোটি রুপি আয় করে ‘পুষ্পা ২’। ফলে প্রথম সপ্তাহের মধ্যে ‘পুষ্পা ২’ এর কালেকশন পৌঁছে যায় ৫২৯.৫০ কোটিতে। ‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা ২’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে। মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে ‘পুষ্পা ২’। প্রথম দিন সবচেয়ে বেশি রুপি আয় করা ভারতীয় ছবির তকমা আগেই লেগেছে আল্লুর ছবির পাশে। এটি একই দিনে দুটি ভাষায় ৫০ কোটি রুপির বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে। মাত্র ৩ দিনে দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। এবার প্রথম সপ্তাহেই দেশের বাজারে ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে যাওয়ার রেকর্ড গড়লো এই ছবি। সেইসঙ্গে চারদিনে বিশ্বজুড়ে বক্স অফিসে ৮০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলা ভারতীয় ছবিও ‘পুষ্পা ২’।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।